গোপনীয়তা নীতি
আমাদের ওয়েবসাইটে আপনার ব্যক্তিগত তথ্য একটি পবিত্র “আমানত”। আমরা শুধু বই বিক্রি করি না, পাঠকদের বিশ্বাস ও সম্পর্ক রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ।
ব্যক্তিগত তথ্য যা আমরা নিই
- আপনার নাম (অর্ডার প্রসেসিংয়ের জন্য)
- মোবাইল নম্বর (যোগাযোগের জন্য)
- ডেলিভারি ঠিকানা (বই পৌঁছানোর জন্য)
- ইমেইল অ্যাড্রেস (ইনভয়েস পাঠানোর জন্য)
টেকনিক্যাল তথ্য (অটোমেটিক)
- ব্রাউজার ও ডিভাইসের ধরণ (Cookies)
- আইপি অ্যাড্রেস (নিরাপত্তার স্বার্থে)
- সাইট ব্যবহারের সময় ও পছন্দসমূহ
- কার্টে জমা রাখা বইয়ের তথ্য
আপনার তথ্য আমরা কেন ব্যবহার করি?
আপনার দেওয়া তথ্যগুলো আমরা অত্যন্ত সতর্কতার সাথে ব্যবহার করি। এর মূল উদ্দেশ্য হলো আপনাকে একটি স্মুথ শপিং এক্সপেরিয়েন্স দেওয়া। যেমন: আপনার অর্ডার করা বইগুলো সঠিক ঠিকানায় দ্রুত পৌঁছে দেওয়া, ডেলিভারিতে কোনো সমস্যা হলে আপনার সাথে যোগাযোগ করা এবং সাইটের নিরাপত্তা নিশ্চিত করা।
আমাদের আমানত রক্ষা পলিসি
“আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে, আপনার অনুমতি ছাড়া আপনার ব্যক্তিগত তথ্য (যেমন মোবাইল নম্বর বা ঠিকানা) আমরা কখনোই কোনো থার্ড পার্টি, বিজ্ঞাপন সংস্থা বা অন্য কোনো কোম্পানির কাছে বিক্রি বা শেয়ার করি না।”
কুকিজ (Cookies) ও থার্ড পার্টি শেয়ারিং
আমরা আপনার ব্রাউজারে ছোট আকারের ডাটা ফাইল (Cookies) সংরক্ষণ করি যাতে আপনি যখন পুনরায় আমাদের সাইটে আসেন, তখন আপনার কার্ট বা লগইন তথ্য সেভ থাকে। এটি আপনার বই কেনার অভিজ্ঞতা সহজ করে।
আমরা কাদের সাথে তথ্য শেয়ার করি?
শুধুমাত্র আপনার অর্ডার করা বইটি ডেলিভারির স্বার্থে আমাদের বিশ্বস্ত কুরিয়ার পার্টনার (যেমন: Pathao, Steadfast) এর সাথে আপনার নাম, ঠিকানা ও ফোন নম্বর শেয়ার করা হয়। এছাড়া অন্য কারো সাথে নয়।
পেমেন্ট গেটওয়ে নিরাপত্তা
বিকাশ, নগদ বা রকেটে পেমেন্ট করার সময় আপনি সরাসরি তাদের নিজস্ব সিকিউর সার্ভারে পেমেন্ট করেন। আপনার পিন (PIN) বা গোপন নম্বর আমাদের সার্ভারে কখনোই সেভ হয় না। আমাদের সাইট SSL Encrypted, তাই আপনার প্রতিটি লেনদেন ১০০% নিরাপদ।
আপনার কি কোনো প্রশ্ন আছে?
প্রাইভেসি নিয়ে যেকোনো জিজ্ঞাসা বা পরামর্শের জন্য আমাদের সাপোর্ট টিমের সাথে কথা বলুন।
ইমেইল করুন